তালতলীতে বেড়িবাঁধে ফাটল ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

মোঃ আসাদুজ্জামান : বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন নিশান বাড়িয়া ইউনিয়নের ১৫ টি গ্রামের মানুষ। সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের পানির প্রবল চাপে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার অংশে […]

মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের (১নং ওয়ার্ড) […]

বাউফলে এক দফাদারের বিরুদ্ধে নানা জাল-জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : জাল সার্টিফিকেটের মাধ্যমে বয়স বাড়ানো, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক ব্যক্তির স্বাক্ষর জাল এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনে অনিয়ম এমন গুরুতর অভিযোগ উঠেছে এক দফাদারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এসব অনিয়মের মাধ্যমে চাকরি চালিয়ে গেলেও অবশেষে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। এসব গুরুতর অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের দফাদার মো. আবুল হোসেন […]

কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন (কলাপাড়া) পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে এস এস ভিলা নামক ভবনের নিচতলা থেকে মাকসুদা বেগম (৩২) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত মাকসুদা বেগম নীলগঞ্জ ইউনিয়নের আবুল কালাম […]

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের একথা জানান। এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী জানান, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন […]

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ,বকেয়া বেতনের দাবীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ)ঃ বকেয়া বেতনের দাবীতে রূপগঞ্জের যাত্রামুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশত শ্রমিক। ৬ মে বুধবার দুপুরে নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় রাস্তার দুই দিকে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান- গত ৩ মাস যাবৎ তাদের বেকন পরিশোধ করছেনা […]

ময়মনসিংহে ডিএনএ পরীক্ষা নিয়ে অপপ্রচার মদনের ঘটনায় র‍্যাবের স্পষ্ট বক্তব্য

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের মদনে অন্তঃসত্ত¡া এক শিশুর ভ্র‚ণের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে র‍্যাব-১৪। বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহে র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান। তিনি বলেন, ভ্র‚ণের কোনো ডিএনএ পরীক্ষা এখনো করা হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী […]

গাইবান্ধায় দুদকের গনশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন(দুদক) এর গনশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন […]

পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। বুধবার (৬ মে) সকাল ১০টায় ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ ¯েøাগানকে সামনে রেখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া একটি সম্ভাবনাময় সুন্দর শহর হলেও অপরিকল্পিতভাবে বর্জ্য […]

বরগুনায় সাংবাদিকদের মানববন্ধন

মোঃআসাদুজ্জামান : বরগুনার পরিবেশ যোদ্ধা ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টি ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে বুধবার সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মস‚চি পালিত হয়। বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের মধ্যে অবৈধভাবে রাস্তা ও […]