রূপসায় চিংড়ি রপ্তানি প্রতিষ্ঠান পরিদর্শনে উপদেষ্টা ফরিদা

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় অবস্থিত হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান টোটাল ফুড প্রসেসিং লিমিটেড পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার । শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জাবুসা গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি কারখানার শ্রমিকদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দিকনির্দেশনাম‚লক বক্তব্য দেন। পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, শ্রমিকদের […]

রাঙ্গামাটিতে ট্রাক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

আহমদ বিলাল খান : রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় একটি পানিবাহী ট্রাক উল্টে কেনি চাকমা (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে হাঁটার সময় আসামবস্তীর দিক থেকে দ্রæতগতিতে আসা পানিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই নারী চাপা পড়েন। স্থানীয়রা […]

উত্তরের জনপদে হাড়কাঁপানো শীত বিপাকে নিম্ন আয়ের মানুষ

হারুন-অর-রশিদ বাবু (রংপুর) উত্তরের সীমান্তঘেঁষা জেলা রংপুরে গত এক সপ্তাহ যাবৎ চলছে হাড় কাঁপানো শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কর্মবিমুখ হয়েছে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। রংপুরের আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ শনিবার (২৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহ […]

বিরল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশি আটক

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৩১/৩-এস থেকে প্রায় ৪০০ […]

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় অ্যাডভেঞ্চার-৯এর পারমিট বাতিল

জেলা প্রতিনিধি বরিশাল : মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর উপজেলাধীন হরিনাঘাটা এলাকায় যাত্রীবাহী দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ)। একই সঙ্গে দুর্ঘটনার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিআইডবিøউটিএ’র সহকারী পরিচালক মো. সোলাইমান জানান, প্রাথমিক তদন্তে গাফিলতির […]

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ডিসেম্বর শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) এডভোকেট মোস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ। সভায় প্রধান অতিথি হিসেবে […]

পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর ভাঙনের কবলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

মোঃ আসাদুজ্জামান : বর্ষা মৌসুমে শেষে শুষ্ক মৌসুমেও থামছে না উপকূলীয় জেলা বরগুনার তিনটি নদীতীরের ভাঙন। অসময়ের এই ভাঙনে আতঙ্কে দিন কাটছে নদীতীরের কয়েক হাজার বাসিন্দার। জেলার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর ভাঙনে প্রায় দুই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। ভাঙনের করাল থাবায় এরই মধ্যে ফসলি জমি, বসতঘর ও ভিটেমাটিহারা হয়েছে শত […]

দিনাজপুরে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত-২

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক জুইন (২৩) নিহত হন। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় বাসের এক হেলপারকে […]

নাচোলে ৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মুক্তারা খাতুনের

এমএকে. জিলানী(নাচোল): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বামীর দেওয়া এ্যান্ড্রয়েড মোবাইলে পরকিয়ার টানে মা-বাবাকে ফাঁকি দিয়ে গত ২১ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় ১৩বছরের কন্যা মুক্তারা খাতুন। পরদিন ২২ ডিসেম্বর থানায় নিখোঁজের জিডি করলেও পুলিশ সন্ধান দিতে বা উদ্ধার করতে পারেনি ওই কন্যাকে। নিখোঁজ মুক্তারা খাতুন ফতেপুর ইউপির দিয়াড় খোলসি গ্রামের মুকতার হোসেনের ১৩ বছরের কন্যা। নিখোঁজ মুক্তারার […]

ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার)ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ ময়মনসিংহে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ময়মনসিংহ আজিম উদ্দিন, বাংলাদেশ ভূমি […]