শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনালে আসেন তিনি। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্ত‚জা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে […]

বরগুনায় নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি পরিদপ্তর ও আমতলী থানা পুলিশ । পুলিশ জানায়, জব্দকৃত সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া এবং ২৩ বস্তা টিএসপি ও এমওপি রয়েছে। […]

ঢাকা পবিস-৪ এর ডিজিএম রফিকুল ইসলামের দুর্নীতির খতিয়ান-৩

শাহিন চৌধুরী: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রফিকুল ইসলাম ও ওয়ারিং ইন্সপেক্টর আতাউর রহমানের দুর্নীতির খবর ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে আমাদের কণ্ঠে। এরই মধে প্রচারিত হয়েছে আমাদের দারাবাহিকের দুটি পর্ব। যা স্থানীয় সেবা প্রত্যাশীদেও মাঝে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। পল্লী বিদ্যুৎ নিয়ে খরব প্রকাশের পর পরই বেড়িয়ে আসতে শুরু করেছে […]

ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতেনাতে ধরলেন উপদেষ্টা

আমাদের কন্ঠ ডেস্ক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ ঘটনায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচীব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে। এদিন রাতে জেলা ও […]

সিরাজগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামিকে ৩ মাস করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির […]

গাইবান্ধায় নির্মাণাধীন প্রতিমা ভাংচুরের অভিযোগ

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা) : গাইবান্ধা সদর উপজেলা দাড়িয়াপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত-রাত ছয়ানি মাঝিপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস বলেন,আসন্ন ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু। আমাদের প্রতিমা তৈরির কাজ চলমান আছে। আমার […]

নাচোল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার নাচোল থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের সভাপতিত্বে “পুলিশই জনতা, জনতাই পুলিশ”- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত এ ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য […]

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সেই ফারিয়াসহ তিনজন কারাগারে

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সেই ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারিয়া গত ২৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচার বাড়ির নিচে বিক্ষোভে স্লোগান দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব […]

প্রেজেনটেশনে শেখ মুজিব ও হাসিনার ছবি উপদেস্টা বললেন, এটা গ্রহনযোগ্য নয়

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) : রংপুরে প্রাণি সম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেনটেশনে উপদেস্টা ফরিদা আখতারের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শণ করার ঘটনায় তোলপাড় চলছে। এ ব্যপারে ক্ষুব্ধ উপদেস্টা বলেছেন, এটা গ্রহনযোগ্য নয়, ফ্যাসিবাদের অনেক রকম রূপ আমরা লক্ষ করছি। রোববার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর আরডিআরএসের রোকেয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় […]

ময়মনসিংহে আলোচিত মোবাইল ছিনতাইকারী গ্রেফতার

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ) : ময়মনসিংহ নগরীর কাচারীঘাট বুড়াপীর মাজার এলাকায় আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত জসিম নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।জানা যায়, কয়েকদিন আগে রাতের বেলায় বুড়াপীর মাজারের সামনে এক তরুণী মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে এক যুবক ধাক্কা মেরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এতে ওই […]