সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

অনলাইন ডেস্ক মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মতিঝিল শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, […]
বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা : ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান

মশাহিদ আহমদ, (মৌলভীবাজার) বিশুদ্ধ খাদ্য আদালতে “বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে, এ দন্ড ও জরিমানা প্রদান করা হয়। গত ২৩ ফেব্রুয়ারী-২০২৬ইং,মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ […]
নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

সানজিদা অনু (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগে র্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে নিজস্ব প্রাইভেটকারে কক্সবাজার থেকে আনা ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট […]
কেরাণীগঞ্জে যৌথ বাহিনীর মোটর সাইকেল মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রক্রিয়া হিসেবে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের সার্বিক তত্বাবধায়নে আজ সকালে একটি যৌথ মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত মহড়াটি ধলেশ্বরী টোল প্লাজা হতে শুরু হয়ে আব্দুল্লাহপুর, কদমতলী, জনি টাওয়ার […]
রূপগঞ্জে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ সন্ত্রাসী আটক

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই সফল অভিযান পরিচালনা করে। আটককৃত দুই সন্ত্রাসী […]
কারণহীন ৩২ বার বদলি, ১৯ বছরের চাকরিতে একবারও থানার ওসি নন নিরু মিয়া

শাহিন চৌধুরী : ১৯ বছরের দীর্ঘ চাকুরী জীবনে কোন গুরুতর অভিযোগ ছাড়াই একের পর এক ৩২ বার বদলি এটাই কি একজন মেধাবী ও সৎ পুলিশ কর্মকর্তার পুরস্কার। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (পরিদর্শক) মোঃ নিরু মিয়াকে হঠাৎ সরিয়ে পুলিশ লাইনে নেওয়ার পর এমন প্রশ্ন তুলছে এলাকাবাসী। কলাতিয়া ও হযরতপুর এলাকার […]
বেতাগীতে নৌবাহিনীর নেতৃত্বে সামরিক মহড়া

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগীতে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া পরিচালিত হয়েছে। রোববার (১ ফেব্রæয়ারি) সকাল ১০টায় বেতাগীর ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড […]
হাজার কোটির অবৈধ সম্পদের মালিক এমপি খোকার তিন ভাতিজা, দুদক, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরারব অনুষন্ধানের আবেদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার তিন ভাতিজার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এসকল জ্ঞাত আয় বহিভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধম‚লক অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন জমাপড়েছে। দুদকে করা আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনের […]
সঞ্চিতার বই হুবহু কপি করে বাজার দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলাবাজার দেশের বই প্রকাশনা ও পাইকারি বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন ধরেই এখানে সক্রিয় রয়েছে নকল বইয়ের একটি শক্তিশালী সিন্ডিকেট। এবার সেই সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সঞ্চিতা ও অক্সফোর্ড প্রেস অ্যান্ড পাবলিশার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নোয়াব আলী খাঁনের অভিযোগ, তার প্রকাশিত একাধিক বই হুবহু নকল করে […]
বরগুনায় জেলা প্রশাসকের ওপরে হামলা করতে এসে যুবক আটক

মোঃ আসাদুজ্জামান(বরগুনা)ঃ বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ। আজ (২৫ জানুয়ারি) রোববার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলা করতে আসা ব্যক্তির হাতে থাকা দেশীয় অস্ত্রের (সেলাই রেইঞ্জ) আঘাতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল […]