ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকার রাসায়নিক কারখানায় একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ৩৫ জন।মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে, বাকি ২৩ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে। […]
ভারতে বিধ্বস্ত বিমানটির কোনও আরোহী বেঁচে নেই
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটির কোনও আরোহী বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ জুন) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিমানটি একটি মেডিকেল কলেজের ডাক্তারদের হোস্টেলে আছড়ে পড়ে। এতে ওই হোস্টেলের পাঁচজন ছাত্র নিহত হয়। হোস্টেলের একটি ডাইনিং হলের দেয়াল ভেদ করে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে বলে […]
ভারতে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘহানি নামক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে […]
লন্ডনে ডায়াসপোরা ও অক্সফামের ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন
লন্ডন থেকে মোঃ সিফন মিয়া: যুক্তরাজ্যে বসবাসরত সাড়ে ছয় লাখেরও বেশি বাংলাদেশি ডায়াস্পোরা বা প্রবাসী যারা রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি এবং অ্যাকাডেমিয়াতে ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত। এই ডায়াস্পোরাদের সঙ্গে বাংলাদেশের উন্নয়নে আরও গভীর ও অর্থবহ সংযোগ স্থাপনের লক্ষ্যে অক্সফাম আনুষ্ঠানিকভাবে “ব্রিজ টু বাংলাদেশ” নামে নতুন একটি প্লাটফর্মের উদ্বোধন করেছে। গত (২৪ […]
ভূমিকম্পে মিয়ানমারের ৬ রাজ্য ও ব্যাংককে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশ দুটিতে ভবন ধসের পাশাপাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সরকারি অবকাঠামো। ফাটল ধরেছে সড়কে। অন্তত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের ছয়টি অঞ্চল এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে দেশটি। ব্যাংকক শহরকে ঘোষণা করা হয়েছে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে। […]
গাজা পুনর্গঠনে ৫ বছর মেয়াদী পরিকল্পনায় একমত আরব নেতারা
নিউজ ডেস্কঃ গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলারের ৫ বছর মেয়াদী পরিকল্পনায় একমত হয়েছেন আরব নেতারা। মিসরের তোলা প্রস্তাবে বাসিন্দাদের না সরিয়েই উপত্যকা সংস্কারের কথা বলা হয়েছে। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ‘ক্লিন গাজা মিশন’-এর বিপরীতে এমন পদক্ষেপ নিয়েছেন আরব […]
ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাফতরিক ভাষা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অফিসিয়াল ভাষা হিসেবে ইংরেজিকে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের এ নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি আদেশ বাতিল করা হয়েছে। সেই আদেশ সরকারি ও ফেডারেল অর্থায়নপ্রাপ্ত সংস্থাগুলোকে […]
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ নাগরিক আটক
আন্তর্জাতিক ডেস্কঃ গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ নাগরিককে আটক করেছে ইরান।দেশটির বিচার বিভাগ সম্পর্কিত বার্তা সংস্থা মিজানের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আটককৃতদের নাম ক্রেইগ ফোরম্যান ও লিন্ডসে ফোরম্যান। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য সংগ্রহ করছিলো তারা। ইরানের দাবি, গবেষণা ও অনুসন্ধানমূলক কার্যক্রমের আড়ালে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা […]
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার
আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় হালনাগাদ করা হলো প্রাণহানির সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি। সেই হিসাবে, প্রাণহানির শঙ্কা ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনির। খবর আল জাজিরার। নিহতের তালিকায় প্রায় ১৮ হাজারই শিশু। ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে কমপক্ষে এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি। গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার […]
পাকিস্তান-বাংলাদেশ সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা
নিউজ ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন।রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। […]