৪০ জন নিহত, বিজয় কি গ্রেপ্তার হবেন?

অনলাইন ডেস্ক তামিলনাডুর করুরে পদপিষ্ট দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শাসকদল ডিএমকে অভিযোগ করেছে, সমাবেশে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় টিভিকে-র গাফিলতিই এই বিপর্যয়ের জন্য দায়ী। পুলিশ ইতিমধ্যে দলের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের […]
রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে; বিজেপি নেতার বক্তব্যে ভারতে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে টেলিভিশন বিতর্কে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৮ সেপ্টেম্বর) বিষযটি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে চিঠি দিয়েছে দলটি। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, […]
ইউক্রেনের কিয়েভে রাতভর রুশ বাহিনীর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রাম বার্তায় তিনি বলেছেন, টানা ১২ ঘণ্টা […]
গাজায় আরও ৮৫ জনকে হত্যা

আর্ন্তজাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে এবার মুখ্য আলোচনার বিষয় গাজা। প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসের নগরী। হাজার হাজার মানুষের মৃত্যু, ক্ষুধা আর অনাহারে ক্লিষ্ট গাজা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির জোরালো দাবি ওঠে এবারের জাতিসংঘ অধিবেশনে। তবে সেই আহ্বান গ্রাহ্যই করছে না ইসরায়েল। বুধবারও গাজায় হামলা চালিয়ে অন্তত ৮৫ ফিলিস্তিনিকে হত্যা […]
ইসরায়েলি পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ইরানের হাতে

আর্ন্তজাতিক ডেস্ক ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ও বিজ্ঞানীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তেহরান কৌশলগত ও স্পর্শকাতর তথ্য এবং নথি সংগ্রহ করার দাবি করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রী জানিয়েছেন এই তথ্য শ্রেণিবদ্ধ (ক্লাসিফায়েড)। বুধবার রাতে ইরানের জাতীয় টিভিতে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সেখানে দেখানো হয় ইরানের গোয়েন্দা বাহিনী কয়েক মাস আগে, অর্থাৎ […]
আর্সেনিক প্রয়োগে শত শত পুরুষকে হত্যা করেছিল স্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে হাঙ্গেরির নাগিরেভ গ্রামে এক বিপজ্জনক ঘটনা ঘটেছিল, যেখানে আর্সেনিক প্রয়োগের মাধ্যমে শত শত পুরুষকে হত্যা করা হয়েছিল। ১৯২৯ সালের ডিসেম্বরে সলনোক শহরের স্থানীয় আদালতে এই চাঞ্চল্যকর বিচারের পরিসর শুরু হয়। নাগিরেভ গ্রামের নারীরা তাদের স্বামীদের প্রতি নির্যাতন, হিংস্রতা এবং অবিশ্বস্ততার কথা জানান ঝুঝানা ফাজেকাশকে, যিনি গ্রামের ধাত্রী হলেও […]
বিমান ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছাল কিশোর

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর দিল্লিতে পৌঁছানোর পর ধরা পড়েছে। সরকারি স‚ত্রের বরাতে এনডিটিভি নিউজ এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে এই ঘটনাটি প্রকাশ […]
ভারতে ভোটার তালিকায় ব্যাপক গরমিল

আন্তর্জাতিক ডেস্ক ভারতে ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ সামনে এসেছে। দেশটির উত্তরপ্রদেশের মহোবা জেলায় ভোটার তালিকা সংশোধনের সময় একটি ঘরে ৪ হাজার ২৭১ ভোটারের নাম পাওয়া গেছে। যা গ্রামজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে ও ভারতের নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর। সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের […]
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। রবিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই এই ঘোষণা দেয় লিসবন। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের ওপর পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি বাদ দেয়, তবে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। খবর […]