নির্বাচন বিশেষজ্ঞ ও নারীদের সঙ্গে সংলাপে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারীদের সঙ্গে সংলাপে বসবে ইসি। আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে এ সংলাপ আয়োজনের কথা জানিয়েছেন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসি জানিয়েছে, ওইদিন সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে। সাবেক […]
৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী শনিবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে জেলেরা প্রত্যেকে ভিজিএফের চাল পাবেন ২৫ কেজি করে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে […]
কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ’। এ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী কাজলা হামিদ কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের […]
সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, বিমানবন্দরে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ‘দুর্ব্যবহারের’ ঘটনা ঘটে। অবশ্য যখন […]
পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ : রিজভী

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার সকালে রাজধানীর পল্টনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না, […]
সোনারগাঁয়ে মিথ্যা সংবাদের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। এ সময় সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণ এর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা জানান, পিরোজপুর ইউপির ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের […]
নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সাথে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি। আজ মঙ্গলবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, সোমববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মোহম্মদপুর ইউপিস্থ ৯নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামের […]
দুর্গাপূজা সম্পর্কের প্রতি গভীর ভালোবাসার বার্তা বহন করে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ও মানবিক ভালোবাসার প্রতীক। দেবী দুর্গা পূজার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। উপদেষ্টা আজ দুপুরে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা […]
জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আমাদের কন্ঠ ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। জামায়াত ইসলামীর চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের […]
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি

আমাদের কন্ঠ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না এবং কখনো করবো না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আমরা ধর্মীয় ম‚ল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের […]