টেকনাফে সংরক্ষিত বনে ইটের বাউন্ডারি, হুমকিতে বন ও বন্যপ্রাণী

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বিশাল আয়তনজুড়ে নির্মিত হচ্ছে সুউচ্চ বাউন্ডারী। বনের মাঝে বন্যপ্রাণী চলাচলের পথে বিশাল আয়তনের সুউচ্চ বাউন্ডারী নির্মিত হলে বন এবং বন্যপ্রাণী মারাত্মক ক্ষতিতে পড়বে। এতে চরম হুমকিতে পড়তে পারে বন ও বন্যপ্রাণী। খোঁজ নিয়ে জানাগেছে, টেকনাফ রেঞ্জের মুচনী বিটের নয়াপড়া এলাকাস্থ ২৬নং শালবাগান ক্যাম্পের প্রান্ত সীমানায় সংরক্ষিত বনাঞ্চলের […]

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের মতবিনিময়

সৈয়দ ফজলে রাব্বী ডলার : বগুড়া ইতিহাস চর্চা পরিষদের এক মতবিনিময় সভা ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম রাজিউল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় এক মতবিনিময় সভা গতকাল রবিবার রাতে রোচাস চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন প্রফেসর ড. খালিকুজ্জামান ইলিয়াস, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড.এ,কে,এম মাহবুবর […]

যানজট নিরসনে কুতুপালং বাজারে ফের উচ্ছেদ অভিযান

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে রাস্তার দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জনস্বার্থে যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার […]

মমতার বাড়ির বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান বিজেপির কর্মীদের

অনলাইন ডেস্ক দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকে শুরু হওয়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফল ও প্রবণতা থেকে এমন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য […]

মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক পুলিশের নতুন পোশাক মানানসই নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগের পোশাকেই পুলিশ সদস্যরা ফিরছেন উল্লেখ করে তিনি বলেন, ‘শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের।’ সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের […]

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক বন্ধ কারখানাগুলোর বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ […]

ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম উদ্বোধন

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ কর্মস‚চির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। প্রধান অতিথি […]

মুক্তাগাছায় ট্রাকচাপায় নিহত-৩ আহত-৫

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে মুক্তাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা সড়কে চলার সময় বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাকের সঙ্গে […]

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান আবু বকর সিদ্দিক। জানা যায়, দীর্ঘ আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে এবং ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারে আমলে অনেক হামলা মামলার স্বীকার হন আবু বকর সিদ্দিক । এবারের এই নবগঠিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় […]

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মঠবাড়িয়ার- রিয়াজুল ইসলাম সজিব

নিজস্ব প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম সজিব । গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়া ছাত্রনেতা রিয়াজুল ইসলাম […]