দেশে কােন জ্বালানির মজুদ কত? জানালেন জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, প্রয়োজন হলে সরকার আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করবে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে মৌলভীবাজার–২ আসনের বিএনপির সংসদ সদস্য শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। জ্বালানিমন্ত্রী জানান, […]

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর […]

মিঠাপুকুরে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের যোগসাজশে গ্রামীণ সড়ক উন্নয়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে চরম নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহার করায় স্থানীয়রা জনতা ক্ষোপ প্রকাশ করছেন। অভিযোগ উঠেছে,রাজনৈতিক পটপরিবর্তনের পরও উপজেলা প্রকৌশলী দপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে […]

কলাপাড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া): নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রশিবির নেতা হাওলাদার আরিফের বিরুদ্ধে প্রতিবাদে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মস‚চি পালন করে। এ সময় তারা ইভটিজিংয়ের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি […]

কলাপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাAdd Postপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আযাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষকবৃন্দ। সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, কলেজের অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে […]

সড়ক দূর্ঘটনায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

মোঃ আসাদুজ্জামান: বরগুনার আমতলীতে বাসচাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা (৭০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় সোমবার ৬ই এপ্রিল ভোর পৌনে ৬টায়,এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খাদেম মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান,খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে ঢাকা-কুয়াকাটা মহা সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রী […]

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অনিয়মের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং মেধাবী […]

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে-স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি মনে করেন, মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি। সোমবার ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ […]

ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে

অনলাইন ডেস্ক ইরানকে উদ্দেশ করে কড়া ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার সাম্প্রতিক বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে একাধিক মার্কিন রাজনীতিক এখন তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য […]

তেলের আশায় হিলির পাম্প সড়কে রাত কাটাচ্ছেন বাইকাররা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের আশায় রাতভর অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা। সীমিত সরবরাহের কারণে তেল পাম্প এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, তেল পাওয়ার আশায় অনেক বাইকার আগের রাত থেকেই পাম্প সংলগ্ন […]