দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক কক্সবাজারে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুর ২ টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্য মন্ত্রী-এমপিগণ ১১ প্রজাতির গাছের […]

পাথরঘাটায় জমি বিরোধের জেরে রিকশাচালককে হত্যার অভিযোগ

জাফর ইকবাল (পাথরঘাটা বরগুনা) বরগুনার পাথরঘাটায় জমির বিরোধের জেরে মিজানুর রহমান (৪০) নামে দুই সন্তানের জনক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে। শনিবার ( ১৩ জুন) ভোর ৬ টায় পাথরঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ড ইমান আলী সড়ক থেকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের […]

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

অনলাইন ডেস্ক আসামের যোরহাটে আজ শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ (AN-32) পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, অবতরণের সময় বিমানটি এয়ার ফোর্স স্টেশনের ভেতরেই ভেঙে পড়ে […]

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): “মেধা- বিজ্ঞান- উদ্ভাবনীর দেশ” সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে জেলা শহরের গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসুচির উদ্বোধন করা হয়। সদর উপজেলা […]

ফিলিস্তিনের ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র ও কানাডা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি বলে জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব। শুক্রবার (১২ জুন) বার্তা সংস্থা এএফপিকে তিনি এ কথা জানান। জিবরিল রাজৌব জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা না পেলেও বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় যেতে পেরেছেন তিনি। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের […]

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

কক্সবাজার প্রতিনিধি আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃ খনন উদ্বোধন শেষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সদর বিএনপির আহবায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন […]

কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

  এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) কলাপাড়া ব্র্যাক সভাকক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে […]

কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আস্থার প্রতীক জহিরুল ইসলাম জহির

শাহিন চৌধুরী : কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের পরিচিত মুখ ও জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন জহিরুল ইসলাম জহির। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা। বর্তমান ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের ঘনিষ্ঠজন হিসেবে এলাকাসীর পাশে থেকে এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ণ ও সেবা মূলক কাজ করে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে […]

বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের

অনলাইন ডেস্ক ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রস্তাবিত বাজেট কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে মূল্যস্থিতি নিশ্চিত করাকে। বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন, তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। বাজেট প্রস্তাবে […]

৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন। ঈদুল আজহার আগের দিন গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার […]