নির্মাণাধীন ভবন থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় হাতিরঝিল থানা ঘেরাও করেছে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা (উলান) এলাকায় ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। নিহত শিশুর নাম তাহেতি আক্তার তাসনিম (৬)। তার পরিবারের অভিযোগ, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে বাসার […]
জলদস্যুমুক্ত বঙ্গোপসাগরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান(পাথরঘাটা): জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পাওয়ার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারী) দুপুরে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা এই কর্মসূচিতে অংশ নেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম […]
আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

নিজস্ব প্রতিবেদক ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বিভিন্ন এলাকায় প্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। ভূমিকম্পটির অবস্থান ছিল […]
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত […]
গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

মোঃ আবু জাফর মন্ডলঃ (গাইবান্ধা) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল থেকে এসব গাঁজা জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মাদক কারবারিরা টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় […]
নদী ভাংনের খবর শুনে মধ্যরাতেই ছুটে গেলেন এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদীপাড়ের ভাঙনে কয়েকটি বসতবাড়ি বিলীন হওয়ার ঘটনায় মধ্যরাতে সেখানে ছুটে গেলেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তিনি ঘটনাস্থলে যান এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অস্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এছাড়া বুধবার উপজেলা নির্বাহী […]
দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু

মোঃ শাহ্ আলম মন্ডল, (দিনাজপুর) দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক ও ভ্যানে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।। বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী রুমানা খাতুন (২২) ও আলাদিপুর ইউনিয়নের কফিল উদ্দিনের ছেলে আইনুল সরকার (৫৩)। বিষয়টি নিশ্চিত করে […]
ময়মনসিংহে জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহে “জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কলনসহ কর্মপরিকল্পনা-২০২৫” বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের […]
বিজিবির অভিযানে কারিগাঁও সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল, (দিনাজপুর) দেশের সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১টা ৪৫ […]
কলাপাড়ায় বেড়িবাঁধের গাছ কাটাকে কেন্দ্র করে টাকা দাবির অভিযোগে বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গোলবুনিয়া গ্রামে বেড়িবাঁধ মেরামতকে কেন্দ্র করে গাছ কাটার জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বেলা ১১টায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। স্থানীয়রা জানান, বেড়িবাঁধ সংস্কারের জন্য অনেকেই নিজেদের বাড়ির সীমানায় লাগানো গাছ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। […]