বিএনপির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনির মায়ের জানাজায় সম্পন্ন

মোঃ আসাদুজ্জামান ঃ বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির মমতাময়ী মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জামায়াতে […]

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আহমদ বিলাল খান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার সংলগ্ন ১নং পাথরঘাটা মাঠ প্রাঙ্গণে কাফেলায়ে দারুস সালামের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য […]

হাকিমপুরে নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেপ্তার

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : হাকিমপুর থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, গতকাল বুধবার আনুমানিক রাত ১১টার দিকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুর শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে […]

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ আসাদুজ্জামান(বরগুনা)ঃ বরগুনার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাত ১টা ৫০মিনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিপুল পরিমাণ মালামালসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া বাজারের ৫টি দোকানের মধ্যে, দুইটি ঔষধের দোকান এবং দুটি মুদি […]

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নাজিরপুরে দোয়া অনুষ্ঠিত

নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নাজিরপুর শহীদ জিয়া কলেজ মিলনায়তনে শহীদ জিয়া কলেজ পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা […]

কেরাণীগঞ্জে তামাক বিরোধি আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক(কেরাণীগঞ্জ) ঃ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে কেরাণীগঞ্জ উপজেলার অবস্থা পর্যালাচনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধি জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্টের সার্বিক সহযোগিতায় কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি(কেএইচআরডিএস)এ আলোচনা সভার আয়োজন করেন। ৮জানুয়ারি বৃহস্পতিবার সংগঠনটির আগানগর ইউনিয়নের ইমামবাড়ি মালোপাড়াস্থ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস […]

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

মোঃ রফিকুল ইসলাম ঃ আইসিটি বিভাগের শ্বেতপত্র আজ বিভাগের ওয়েবসাইটে (রপঃফ.মড়া.নফ) প্রকাশ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিগত সরকারের সময়ে আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণাপূর্বক শ্বেতপত্র প্রণয়নে গঠিত টাস্ক ফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর প্রস্তুতকৃত শ্বেতপত্রটি চূড়ান্তভাবে দাখিল করেছে। শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে […]

ভারতীয় জলসীমা ব্যবহার করে আসছে বাল্কহেড-নৌযান আতঙ্কিত বাংলাদেশের সীমান্তবাসী

মোহাঃ আলী আশরাফ খোকন(চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে)ঃ অবৈধভাবে অনু প্রবেশের মাধ্যমে ভারতীয় ভূখন্ডে থাকা নদীর সীমানা ব্যবহার করে পদ্মা নদী দিয়ে আসছে বালুবাহী বাল্কহেড ও বড় বড় নৌযান। স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে রাতের অন্ধকারে ও বিভিন্ন পক্ষকে ম্যানেজ করেই চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ও চরবাগডাঙ্গা সীমান্ত দিয়ে আসছে এসব নৌযান। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দফায় দফায় ভারতীয় নৌ সীমানায় […]

শ্রীপুর এনসিপির অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান

মোঃসেলিম,শ্রীপুর (গাজীপুর)ঃ গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতাও বিএনপিতে যোগ দেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তায়) কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ সংসদীয় […]

নির্বাচনের প্রস্তুতি নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা

বগুড়া প্রতিবেদক ঃ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় বগুড়া জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান […]