নাচোলে দুস্থদের মাঝে বিএনপি সভাপতির ঈদসামগ্রী বিতরণ 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হক অস্বচ্ছল ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন। শনিবার (২৯ মার্চ) সকাল ৮টায় উপজেলার মাক্তাপুর গ্রামের একশত অস্বচ্চল ব্যক্তির মাঝে নিজ বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী( চিনি, সেমাই, তেল, নুডলস ও খাজুর) বিতরণ করেন। এসময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  

সাভারে ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যু

তৌকির আহাম্মেদ,সাভার: সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় হাসপাতালটিতে তালা ঝুলিয়ে ডাক্তার ও নার্সরা পলাতক রয়েছে। সবাই পালিয়ে যাওয়ার সময় এক নার্সকে আটক করেছে পুলিশ। ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই গার্মেন্টস শ্রমিকের নাম হাফিজুর রহমান । তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। স্ত্রী সন্তান নিয়ে তিনি আশুলিয়ার বাংলাবাজারে ভাড়া বাসায় থেকে […]

গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ: গোপালগঞ্জ  প্রেসক্লাব ( জিপিসি)’র উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) গোপালগঞ্জ প্রেসক্লাব ( জিপিসি)  কার্যালয়ের মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জিপিসি ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোজাহারুল হক (বাবলু) দোয়া ও ইফতার মাহফিলে […]

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ৩ ভাই নিহত

মোঃ জাফর ইকবাল, পাথরঘাটা বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা পিরোজপুরের মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে। […]

স্বস্তি নিয়ে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদকঃ ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। তবে রাজধানীর বাস কাউন্টার গুলোতে প্রতিবারের মত তেমন কোনো চাপ নেই। টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়। শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে রাজধানীর মহাখালীর বাস টার্মিনালেও দেখা গেছে সেই চিত্র। যাত্রীর অপেক্ষায় কাউন্টারগুলোতে হাঁকডাক করছেন কাউন্টার মাস্টাররা। দূরপাল্লার বাসে ডেকে ডেকে যাত্রী নিতে দেখা গেছে। […]

সাভারে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

তৌকির আহাম্মেদ,সাভার: সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম ফজলুর রহমান (৪৭)। তিনি সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এরআগে  দুপুরে সাভারের বলিয়ারপুরে ট্রাক চাপায় গুরুতর আহত হন পুলিশের ওই কর্মকর্তা। এ ঘটনায় ঘাতক […]

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ […]

সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তৌকির আহাম্মেদ,সাভারঃ সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার সিটি সেন্টারের বাফেট লাউঞ্জে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। প্রধান […]

সাভারে সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে দাড়ালেন ঢাকা জেলা যুবদল

তৌকির আহাম্মেদ,সাভারঃ সাভার পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম নয়ন কে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এর সময় সন্ত্রাসীরা বর্বরোচিত ভাবে হত্যা করে।তারপর থেকে তার পরিবারের পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন ঢাকা জেলা যুবদল। প্রতি বছরের ন্যায় এবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষ থেকে মার্চ (বৃহস্পতিবার) তার পরিবারকে ঈদ উপহার তুলে দেন ঢাকা […]

ফেসবুক জুড়ে ফেক আইডির ছড়াছড়ি বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ

আমাদের কণ্ঠ ডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যাবহার ও জনপ্রিয়তা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অপব্যবহারও। বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। ফলে বিভ্রান্ত হচ্ছেন  সাধারণ মানুষ। এর অপব্যবহারের কারনে বিপদেও পড়ছেন অনেকেই। যদিও  এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তার মত কঠোর আইন করা হয়েছে তবুও এসব আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পাল্লা দিয়ে বাড়ছে […]