খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রস্তম আলী খান (৬৫) এবং ইজিবাইক চালক ডুমুরিয়ার খরমণ্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে […]
দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না’ বলে আওয়াজ তোলার আহ্বান-দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। আইনের ফাঁকফোকর দিয়ে এ ধরনের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদকসহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচন […]
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফাঁক গলেই রাশিয়ার বাণিজ্য, থামেনি যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ অন্য কোনো দেশকে তাদের ‘অপরাধের’ জন্য শাস্তি দিতে কোন ধরনের ক্ষমতা ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র—পারমাণবিক অস্ত্রের যুগে সেই উত্তর হলো—অর্থনৈতিক শক্তি। অর্থাৎ কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ডলারের প্রবেশাধিকার বন্ধ করে দিলে যে চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে, তা কোনো দুষ্ট রাষ্ট্রকে নতি স্বীকার করতে বাধ্য করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে […]
মোদির নতুন আতঙ্ক থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড ইনস্টাগ্রামে ঝড় তুলেছে সেলফি

ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়। পারিবারিক নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ‘থালাপতি’ উপাধিতে তিনি রাজত্ব করেছেন সিনেমায়। এখন রাজনীতির মঞ্চে মোদির জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। তিনি বিশাল ভক্তশ্রেণি নিয়ে এবার নির্বাচনী মাঠে লড়াইয়ে নেমেছেন। পর্দার নায়ক থেকে এখন তিনি জনতার নায়ক হয়ে উঠেছেন। সম্প্রতি থালাপতি বিজয়ের মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা […]
এবার বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের

ডিজিটাল ডেস্ক: ‘অপরাধ দমনে’ এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার মধ্য দিয়ে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে। এমন একটি সময় ট্রাম্প সেনা মোতায়েনের এই হুমকি দিলেন, যার কয়েক দিন আগে তাকে বাল্টিমোরে ‘সেফটি ওয়াক’ বা নিরাপত্তা পদযাত্রায় […]
গাজাবাসীকে অনাহারে রাখার প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর

ডিজিটাল ডেস্ক: ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজায় চলমান যুদ্ধ কৌশল নিয়ে সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন। এ সময় তারা প্রকাশ্যে গাজার জনগণকে অনাহারে রাখার প্রস্তাব দেন। রোববার (২৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। চ্যানেল–১২ এর খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ ঘটনা […]
৫০০ ছুঁয়ে অনন্য কীর্তি সাকিবের

স্পোর্টস ডেস্ক: স্বীকৃত টি-টোয়েন্টির ৪৯৯তম উইকেটটি সাকিব আল হাসান পেয়েছিলেন ২০ আগস্ট ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। চার দিন ও দুই ম্যাচ পর ‘৫০০’ পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলা সাকিব আজ অ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়ে পেয়ে গেছেন ৫০০তম উইকেট। টি-টোয়েন্টি […]
দ্বিতীয় দিনের মতো চলছে ইসির সীমানা নির্ধারণের শুনানি

ডিজিটাল রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। এর আগে রোববার সকালে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন। এদিন ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে শুনানি চলবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের […]
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না- নাহিদ ইসলাম

ডিজিটাল ডেস্ক: ফেব্রæয়ারিতে নির্বাচন হবে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণ পরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। আমরা […]
৯২৫ কোটি টাকার সেতু থেকে এবার রিফ্লেক্টর লাইট চুরি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তিস্তা দ্বিতীয় সেতু। বহুল প্রতীক্ষার এ সেতু উদ্বোধনের মাত্র একদিনের মাথায় চুরি হয় প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। ওই চুরির রেশ না কাটতেই এবার সেতুর রিফ্লেক্টর লাইট খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর-ঘাটে তিস্তার নদীর মওলানা ভাসানী সেতুর রিফ্লেক্টর […]