সিরিয়ায় বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সোমবার বোমা হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া এতে আরও তিনজন আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও উত্তর-প‚র্ব সিরিয়ায় অবস্থিত আধা-স্বায়ত্তশাসিত […]

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর ৫৯ নম্বর সড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটা এই দুর্ঘটনায় হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন। স্যাক্রামেন্টো শহরের ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা কোম্পানি রিচ’এর। দুর্ঘটনার সময় […]

ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার উপক‚লে অবৈধ মাদক বহনকারী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালিয়েছে। তিনি আরও সতর্ক করেছেন, মাদক পাচাররোধে ভবিষ্যতে ভেনেজুয়েলার স্থলপথেও পদক্ষেপ নেওয়া হতে পারে। রোববার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নরফোকের নৌ স্টেশনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডেনাল্ড ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহে নৌবাহিনী কার্টেল সন্ত্রাসীদের নির্ম‚ল করতে আমাদের মিশনকে […]

অস্ট্রেলিয়া-পাপুয়া নিউ গিনির পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পাপুয়া নিউ গিনির (পিএনজি) প্রধানমন্ত্রী জেমস মারাপে ক্যানবেরায় একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। দুই নেতা জানিয়েছেন, চুক্তির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। পিএনজি প্রধানমন্ত্রী মারাপে বলেন, চুক্তিটি ভ‚গোল, ইতিহাস ও দুই দেশের স্থায়ী সম্পর্কের বাস্তবতা থেকে উদ্ভ‚ত। তিনি দাবি করেন, এটি ভ‚-রাজনৈতিক প্রতিযোগিতা বা অন্য কোনও […]

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক: চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছর নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। বিজয়ীরা হলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও জাপানের শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। দ্য নোবেল প্রাইজের ওয়েবসাইটে বলা হয়েছে, মানবদেহে শক্তিশালী রোগপ্রতিরোধ ব্যবস্থা অবশ্যই নিয়ন্ত্রিত থাকতে হয়। তা না হলে […]

অস্ত্র সমর্পণের খবর বানোয়াট: হামাস

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ‘বানোয়াট’ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর […]

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। সংবাদ মাধ্যম রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে।’ পাত্রুশেভ জোর দিয়ে বলেন, ‘পেশাদার সামরিক […]

‘ট্রাম্পের গাজা পরিকল্পনা ঝুঁকিতে ভরা, এটি ইসরায়েলের প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনাকে ‘ঝুঁকিতে ভরা’ বলে আখ্যা দিয়েছেন লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধের মাধ্যমে যা অর্জনে ব্যর্থ হয়েছে, সেই লক্ষ্যই এবার এই রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করছে। শনিবার দুই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে কাসেম […]

‘যুদ্ধবিমানের ধ্বংসস্তুপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে- খাজা আসিফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা মহলের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি আবারও যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাদের যেসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, সেগুলোর ধ্বংসস্ত‚পের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, ইনশাআল্লাহ। সংবাদমাধ্যম জিও নিউজের ভিডিও প্রতিবেদনে বলা হয়, রোববার (৫ অক্টোবর) ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া […]

টেক্সাসে গ্যাসস্টেশনে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ২৭ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। হায়দরাবাদের বাসিন্দা চন্দ্রশেখর পোলে নামের ওই শিক্ষার্থী গত রাতে একটি গ্যাসস্টেশনে কাজ করার সময় অজ্ঞাতনামা এক বন্দুকধারী তাঁকে গুলি করে হত্যা করে। পোলে হায়দরাবাদ থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক শেষ করার পর উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি […]