নান্দাইলে পৌর পার্ক স্থাপনের কাজের শুভ সূচনা

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ হিসেবে পৌর পার্ক স্থাপনের কাজের শুভ সূচনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নান্দাইল মডেল থানার সংলগ্ন এলাকায় নতুন এ পার্ক স্থাপনের কাজের উদ্বোধন করেন নান্দাইল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নান্দাইল পৌরসভার সকল […]

রূপগঞ্জে এসিআই কোম্পানিকে জরিমানা

আবু কাওছার মিঠু, (রূপগঞ্জ থেকে): দৈনিক আমাদের কন্ঠে ১২/০৮/২০২৫ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মঙ্গলখালি এলাকায় অবস্থিত এসিআই সল্ট লবন কোম্পানির নামের একটি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ভ্রাম্যমান আদালত কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেন। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) […]

অবশেষে সেই দুর্নীতিবাজ ডিজিএম রফিকের বদলি

শাহিন চৌধুরী : অবশেষে ঢাকা পবিস-৪ এর সেই দুর্নীতিবাজ ডিজিএম রফিকুল ইসলামের বদলি হয়েছে। গতকাল বুধবার ঢাকা পবিস-৪এর এক নির্বহী আদেশে তাকে বদলি করা হয়। গতকাল তার বদলির খবর প্রকাশের পর থেকে সেবা প্রত্যাশীরা গ্রাম ইলেকট্রিশিয়ানদের মাঝে মিষ্টি বিতরণ করে উল্লাস করেন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ভুক্ত ভুগিদের মধ্যে একাধিক বেক্তি বলেন, রফিকের মত দুর্নীতি বাজের […]

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান […]

গোপালগঞ্জে পোনামাছ ও চেক বিতরণ অনুষ্ঠিত

শাহীন মুন্সী (গোপালগঞ্জ): গোপালগঞ্জে সদর উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে পোনামাছ ও সমাজসেবা অফিসের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রথমে উপজেলা পুকুর পাড়ে ও পরে সমাজসেবা অফিসারের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী জানান, ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ […]

নাচোলে ৫ মাদকসেবী আটক

এমএকে. জিলানী (নাচোল): চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-আলমগীর হোসেন(৫০), ফরহাদ হোসেন(৩০), কাবুল ইসলাম(২০), সনোয়ার হোসেন(৪২) ও ওয়াসিম আলী(৩৯)। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন দেশীয় চোলাই মদ(মাদক) সেবীকে আটক করা […]

বেগমগঞ্জের বাহার হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

সানজিদা হক অনু (নোয়াখালী): নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের মুন্সী বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহারকে (৩৮) ফেনীর মোটবীতে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজারে এ কর্মসূচি পালন […]

বরগুনায় ক্যান্সার আক্রান্ত সজিবের পাশে জামায়াত আর্থিক সহায়তা প্রদান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামের ক্যান্সার আক্রান্ত যুবক সজিবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃত্ব। অর্থাভাবে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলে জামায়াতের বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। সজিব নলী প্রামের ৯ নম্বর ওয়ার্ডের রনজিৎ চন্দ্র শীলের ছেলে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত […]

চিকিৎসক ও জনবল সংকটে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন‍্যান‍্য জনবল সংকটে চিকিৎসা সেবা চরমভাবে ব‍্যাহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। যোগাযোগ ব‍্যবস্থার সুবিধার কারণে বিরামপুরসহ আশেপাশের কয়েকটি উপজেলার রোগীরা প্রতিদিন চিকিৎসা নিতে আসে সরকারি এ হাসপাতালটিতে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মেডিকেল অফিসার, কনসালটেন্ট ও সহকারী […]

রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত: অল্পের জন্য বেঁচে গেল ৬০০ প্রাণ

হারুন-অর-রশিদ বাবু, রংপুর: রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীবাহি পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি কোচ (বগি) লাইনচ্যুত হয়েছে। ট্রেনে প্রায় ছয় শতাধিক যাত্রী ছিল, তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে ষ্টেশনের সহকারী মাস্টার মো.ইউসুফ আলী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই দূর্ঘটনা ঘটে। এর ফলে পীরগাছা থেকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুরিগ্রাম বগুড়া […]