৪৭তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১৯ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহ শুরুর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ […]
সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী । আত্মীয়তার সম্পর্কের অবৈধ সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক ও তার দুই সঙ্গী এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে জেলার সুন্দরগঞ্জ উপজেলায় । এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত […]
বিএনপির -বাটপার-চাঁদাবাজদের’ নাম-ঠিকানা প্রকাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দেওয়া নতুন কর্মীদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে, আমরা নাম ধরে বলতে চাই। যে চোর-বাটপার-চাঁদাবাজ-হুমকিদাতা, তার নাম আমরা স্পষ্ট করে বলব। এরপর বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে অপকর্মকারীদের তালিকা পিতা–মাতার […]
বরগুনায় ইদ-ই-মিলাদুন্নবী পালিত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): মহানবী হযরত মুহাম্মদ স. জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে বরগুনায় ইদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরনী মাধ্যমে দিবসটি পালন করা হয়। ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে র্যালি শেষে বরগুনা শিল্প কলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি […]
কক্সবাজার সৈকতের ঝাউবনে ঝুলছিল যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ঝাউবন থেকে নুরুল আমিন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নুরুল কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরির পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। […]
গোবিন্দগঞ্জে র্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার : গ্রেফতার ৩

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার র্যাব-১৩ এর একটি আভিযানিক দল।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিনাজপুর,সিটিসি র্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় কোটি টাকা মূল্যের […]
জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। আজ দুদক-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক […]
আওয়ামী লীগ আমলের মামলা থেকে মুক্ত প্রায় ৪৮ হাজার শ্রমিক

আমাদের কন্ঠ ডেস্ক: বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আট বছরে শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল, সেগুলোর প্রায় সবই প্রত্যাহার হয়ে গেছে। ফলে অভিযুক্ত, অজ্ঞাতনামাসহ মোট ৪৭ হাজার ৭২৮ জন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে শ্রমিক হত্যার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় হওয়া একটি মামলা প্রত্যাহার হয়নি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স‚ত্রে এ তথ্য জানা […]
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদÐপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দÐপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ । আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে, ২১ আগস্ট ৫ দিনের […]
সোনারগাঁওয়ে ওয়াক ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা

নারায়ণগঞ্জ( সোনারগাঁও ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় ওয়াক ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এর উদ্যোগে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিষ্টার তানভীর হায়দার, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক […]