জুলাই সনদ নিয়ে মতামত জমা দিলো বিএনপি

আমাদের কন্ঠ ডেস্কঃ সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জাতীয় জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় ঐকমত্য কমিশনে এ মতামত জমা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। এদিকে জুলাই সনদের মতামত জামা দেওয়ার সময় […]

জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা

ডিজিটাল রিপোর্টঃ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছেন। মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা […]

রায়গঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথাসহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি […]

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ সিফন মিয়া(লন্ডন থেকে): বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী – মরহুম এম সাইফুর রহমান এর মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নব গঠিত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব […]

কেরানীগঞ্জে মৎস্যচাষিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহিন চৌধুরী(কেরাণীগঞ্জ): ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মৎস অফিসার কারিশমা আহমেদ জাকসির আয়োজনে মৎসচাষিদের নিয়ে এক ক্রীড়া(সাতার) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানাধিন শাক্তা ইউনিয়নের পশ্চিম বামন শুর এলাকার একটি পুকুরে এ সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় মৎস্য চাষী ছাড়াও এলাকার বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা মৎস অফিসার কারিশমা আহমেদ জাকসি বলেন […]

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আসামিদের বিচার শুরুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে, গত […]

গোদনাইলের ভূমি কর্মকর্তা দুলাল দেবনাথের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ নারয়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল,ধনকুন্ডা,জালকুড়ি মোট তিনটি মৌজা নিয়ে পরিচালনা করা হয় গোদনাইল ভূমি অফিসের কার্যক্রম । নারায়ণগঞ্জ ডেমরা সড়কের পশ্চিম পাশে ২ নং ঢাকেশ্বরী টু জালকুড়ি সংযোগ সড়কের দক্ষিনে এই অফিসের অবস্থান। একজন ভূমি সহকারী কর্মকর্তা, একজন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, দুইজন অফিস সহায়ক নিয়ে অফিসের কাঠামো গড়ে উঠলেও এই অফিস নিয়ন্ত্রণ করছে বহিরাগত […]

গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযান ৮ জন মাদক ব্যবসায়ী আটক

চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর পৌরসভার কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ভোর ৫টার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ টিমের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেলের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, কাস্টমস এর সমন্বয়ে ট্রান্সপোর্ট টিম গঠন করে গোমস্তাপুর থানাধীন রহনপুর কেডিসি পাড়ায় […]

১০ সেপ্টেম্বর খসড়া প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা করতে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।আগামী ১০ সেপ্টেম্বর খসড়া প্রকাশের দিন ধরে নিয়ে কাজ এগিয়ে নিতে তাদের বলা হয়েছে। স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২০ অক্টোবরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত করার পরিকল্পনাও করছে কমিশন। সেটিও কর্মকর্তাদের জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।নির্বাচন […]

কলাপাড়া তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে উদ্ধার : নিখোঁজ ৫

এস এম আলমগীর হোসেন (কলাপাড়া) পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে তিন দিন দুই রাত ভেসে থাকার পর ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি উপকূল থেকে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন-মোঃ নুরুল হাসান (২৫), মোঃ মোরশেদ (২০), বাদশা মাঝি (৩২), […]