তালায় জলাশয়ে অভিযান: বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় খাল ও জলাশয়ে অভিযান চালিয়ে নেটপাটা অপসারণ সহ বিপুল পরিমাণ চায়না ম্যাজিক জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৯ আগস্ট, মঙ্গলবার উপজেলার গোপালপুর খাল ও সংযুক্ত নওয়াপাড়া বিল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রায় ২০টি স্থান থেকে নেট পাটা , চায়না ম্যাজিক জালের ফাঁদ অপসারণ করা হয়। পরে নিষিদ্ধ চায়না […]

ময়মনসিংহে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে বন্ধ করে দেয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনার পর থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ সব ধরণের […]

মঠবাড়িয়ায় অধ্যক্ষসহ ৪ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা স্থগিত

এজাজ চৌধুরী (মঠবাড়িয়া) পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিকিকাটা আ: ওহাব মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গবেষণাগার/ল্যাব সহকারী ও নৈশ প্রহরীর বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে কেন তাদের বেতন-ভাতা স্থায়ীভাবে বন্ধ করা হবে না সে বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের […]

জাতীয় মৎস্য পদক পেলেন পাইকগাছার চিংড়ী চাষি রিপন

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)  জাতীয় মৎস্য পদক পেয়েছেন পাইকগাছা উপজেলা চিংড়ী চাষি সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচার এর সত্ত¡াধিকারী গোলাম কিবরিয়া রিপন। জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উপলক্ষে চিংড়ী উৎপাদন ক্ষেত্রে উলে­খযোগ্য অবদানের স্বীকৃতি সরূপ গোলাম কিবরিয়া রিপন কে এ পদক প্রদান করা হয়। সোমবার সকালে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের […]

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরগুনায় নানা আয়োজন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির আওতায় মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি শুরু করে জেলা স্বেচ্ছাসেবক দল। এতে স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা বরগুনা জেলা সদর হাসপাতাল এলাকার আশপাশ পরিস্কার-পরিছন্ন করেন। এছাড়া […]

রাত পোহালেই স্বপ্নের সেতুর উদ্বোধন

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর স্বপ্নের সেতু মওলানা ভাসানি সেতু । আগামীকাল বুধবার দুপুর ১২টায়স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেতুটির আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন । আনুষ্ঠানিক উদ্ধোধনের পর সেতু এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন তিনি। ‎সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। রঙ, […]

নির্বাচন নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

আমাদের কন্ঠ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে । তিনি বলেন, ‘আমরা একদিকে ফ্যাসিস্টের বিচার চাই, অন্যদিকে গণতন্ত্রের সংস্কার চাই। সেইসেঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনও চাই। আর এই নির্বাচন যথাযথ সময়ে না হলে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিপন্ন হতে […]

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)ঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। সোমবার সকাল থেকে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মতবিনিময়, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান […]

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এসময় তিনি শ্রেণি কক্ষে পাঠদানের […]

মৌলভীবাজারে আলোচিত রুবেল হত্যাকান্ডের মূল আসামি গ্রেপ্তার

মশাহিদ আহমদ( মৌলভীবাজার) : মৌলভীবাজারে আলোচিত হত্যাকান্ডের মূল আসামি শনাক্ত করে জুহেল মিয়া ওরফে জুয়েল (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। পুলিশ জানায়, শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকা থেকে আসামি জুহেল মিয়াকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের ঘটনায় […]