সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে। কোন অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না। আজ সোমবার (০২ ফেব্রুয়ারী) ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ‘আয়োজিত গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের […]

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ

সুমন ভট্টাচার্য : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কেউ নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে তাকে দ্রæত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ […]

কারণহীন ৩২ বার বদলি, ১৯ বছরের চাকরিতে একবারও থানার ওসি নন নিরু মিয়া

শাহিন চৌধুরী : ১৯ বছরের দীর্ঘ চাকুরী জীবনে কোন গুরুতর অভিযোগ ছাড়াই একের পর এক ৩২ বার বদলি এটাই কি একজন মেধাবী ও সৎ পুলিশ কর্মকর্তার পুরস্কার। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (পরিদর্শক) মোঃ নিরু মিয়াকে হঠাৎ সরিয়ে পুলিশ লাইনে নেওয়ার পর এমন প্রশ্ন তুলছে এলাকাবাসী। কলাতিয়া ও হযরতপুর এলাকার […]

যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ নয় – তারেক রহমান

আক্তারুল ইসলাম যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াতকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে, তা একাত্তর সালে আমরা দেখেছিলাম। যাদের কাছে নারীদের সম্মান […]

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে সোনারগাঁ জাদুঘরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁ জাদুঘরের কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার সকালে সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাদুঘরের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবে […]

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ পুড়েছে দুই দোকান

সানজিদা হক অনু(নোয়াখালী): নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন, মঙ্গলবার ভোরের দিকে উপজেলার বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ […]

রাজশাহী টিটিসিতে দুর্নীতির তদন্ত নিয়েই প্রশ্ন

মোহাঃ আলী আশরাফ রাজশাহী থেকে ফিরে- রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ঘিরে দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগ তদন্তের মুখ দেখলেও সেই তদন্তের স্বচ্ছতা নিয়েই এখন নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও তদন্ত কার্যক্রম একদিনে শেষ করে চলে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মহল ও ভুক্তভোগীদের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে। সূত্র জানায়, রাজশাহী টিটিসিতে চলমান […]

সোনারগাঁওয়ে ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’ হুমকির ভিডিও ভাইরাল

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও)ঃ নারায়ণগঞ্জ-৩ আসনে হুমকির ভিডিও ভাইরাল, আতঙ্কে সাধারণ ভোটার আসন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ আসন (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) এলাকায় হুমকিমূলক বক্তব্যের অভিযোগে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণাকালে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের একটি হুমকিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর […]

নাচোলে গণভোট উপলক্ষে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিকরণের জন্য ট্রাকযোগে ভ্রাম্যমান সংগীত পরিবেশন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান ট্রাকটি নাচোল বাসস্ট্যান্ডের বিএম মার্কেটে পথসংগীত পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জের গম্ভিরা শিল্পী মানি ও তার সঙ্গীরা এবং সংক্ষিপ্ত পথসভায় […]

বরগুনা -১ আসন ১৮৫ ভোট কেন্দ্রের মধ্যে ৬৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের ১৮৫ ভোট কেন্দ্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগারিতে ৬৮ ভোট কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ ঘোষনা করেছে প্রশাসন। এর মধ্যে আমতলী উপজেলার ৬৫ কেন্দ্রেও মধ্যে ১৮টি,তালতলী উপজেলার ৩০ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি ও বরগুনা সদর উপজেলার ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩টি ভোট কেন্দ্র। সুষ্ঠু ভোট গ্রহনে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে […]