মেলান্দহের শ্যামপুরে রাস্তার উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু(জামালপুর)ঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ বালুরচর গ্রামে নতুন রাস্তার শুভ উদ্বোধন করেন, জামালপুর -৩ আসনের সাংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসহ সম্পাদক, মেলান্দহ মাদারগঞ্জ বাসীর প্রাণ প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা,মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ […]
নান্দাইলে শিশুকন্যার সামনে দলবদ্ধ ধর্ষণ প্রধান আসামি গ্রেপ্তার

সুমন ভট্টাচার্য : নান্দাইল উপজেলা-এ তিন বছরের কন্যা সন্তানের সামনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। র্যাব জানায়, গত ২০ এপ্রিল গভীর রাতে সংঘটিত এই নৃশংস ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ৪ মে বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে গোয়েন্দা তথ্য ও […]
ঝিনাইদহে ওয়ালটন ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ভাউচার জিতলেন সাবেক সেনা সদস্য

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ): দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে চলছে ওয়ালটন-এর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। এই ক্যাম্পেইনের আওতায় ঝিনাইদহ শহরের দিশারী পাড়ার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য হাসান নেওয়াজ একটি ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার জিতে নিয়েছেন। জানা যায়, গত ১৬ এপ্রিল ঝিনাইদহের এইচএসএস সড়কে অবস্থিত ওয়ালটন প্লাজা থেকে ৪৩ হাজার টাকায় ৩১২ লিটারের একটি ফ্রিজ […]
বাগেরহাট প্রেমের বিয়ে নিয়ে পারিবারিক উত্তেজনা,সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি প্রেম করে বিয়ে করায় আপন ভাইদের হুমকি ও হামলার আশঙ্কার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)। গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তুসি জানান, গত ১৮ জুন ২০২৫ তারিখে পারিবারিক সম্মতি ছাড়া ভালোবেসে ইসলামী শরিয়ত অনুযায়ী […]
ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’। তিনি […]
ময়মনসিংহে বোরো সংগ্রহে বড় লক্ষ্যমাত্রা, স্বচ্ছতা নিশ্চিতে জোর

সুমন ভট্টাচার্য : চলতি বোরো সংগ্রহ ২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের লক্ষ্যমাত্রা ও অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত। সভায় ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম চলমান মৌসুমে […]
কলাপাড়ায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সীর সভাপতিত্বে এবং মাস্তফা জামান সুজনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। এই চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া। সরকারের মূল লক্ষ্য দেশের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা […]
কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত

আক্তারুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে খাদ্য বান্ধব কার্ড দেয়ার নামে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগের ইন্ধনদাতা ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে জনতা ধরে বাজারে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) সকাল ৯ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে এ ঘটনা ঘটে। আগামী ইউনিয়ন […]
টেকনাফে সংরক্ষিত বনে ইটের বাউন্ডারি, হুমকিতে বন ও বন্যপ্রাণী

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বিশাল আয়তনজুড়ে নির্মিত হচ্ছে সুউচ্চ বাউন্ডারী। বনের মাঝে বন্যপ্রাণী চলাচলের পথে বিশাল আয়তনের সুউচ্চ বাউন্ডারী নির্মিত হলে বন এবং বন্যপ্রাণী মারাত্মক ক্ষতিতে পড়বে। এতে চরম হুমকিতে পড়তে পারে বন ও বন্যপ্রাণী। খোঁজ নিয়ে জানাগেছে, টেকনাফ রেঞ্জের মুচনী বিটের নয়াপড়া এলাকাস্থ ২৬নং শালবাগান ক্যাম্পের প্রান্ত সীমানায় সংরক্ষিত বনাঞ্চলের […]