কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বেতন-ভাতার দাবিতে ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শত শত শ্রমিক সড়ক অবরোধ করেছেন। এতে বেলা ১২ টা থেকে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। […]

জোবরা গ্রামে পুলিশের অভিযান গ্রেপ্তার -৮

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) এস আই রুপন আসামিদের গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), মো. হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো […]

শ্রীপুরে উচ্ছেদ অভিযান দখলকারীদের হামলায় সার্ভেয়ার আহত

মোঃ সেলিম শেখ (শ্রীপুর): গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদ শুরু হওয়ার দুই ঘন্টা পর দুপুর দেড়টার […]

আদাবরে পুলিশ সদস্য কোপানোর ঘটনায় আটক -১০২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আদাবর এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কোপানোর ঘটনায় ১০২ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতভর এ অভিযান চালানো হয়। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাদের ধরা হয়েছে, তারা সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, সোমবার […]

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। গত ১৩ আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি […]

বিচার বিভাগের পুর্ণ নিয়ন্ত্রণ ফিরলো সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদকঃ এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা […]

১৮ সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আমাদের কন্ঠ ডেস্কঃ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্ত‚জা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এ কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। […]

২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সানজিদা হক অনু (নোয়াখালী): নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনী। গ্রেপ্তার মো.ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌহমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১১ […]

ময়মনসিংহ সদরে জনস্বাস্থ্য প্রকৌশলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক- ময়মনসিংহ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকল্প বাস্তবায়নকে ঘিরে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী হরাদন’দে দীর্ঘদিন ধরে ঘুষ, রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার বাণিজ্য ও বিল আটকে অর্থ আদায়ের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, দরপত্রে সুবিধা পেতে ঠিকাদারদের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে […]

দুর্ণীতির বরপুত্র ফায়ার সার্ভিসের ডিজি জাহিদ কামালের সাত কাহন

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামালের বিরিুদ্ধে ঘুষ-দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতাসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার এসকল অপকর্মের সুষ্ঠু তদন্ত দাবিকরে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে লিখত এক আবেদনের সূত্রধরে বেড়িয়ে এসেছে তার নানা অপকর্মের চাঞ্চল্যকরসব তথ্য। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র বরিশাল জেলার যুগ্ম সমন্বয়কারি মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত […]