কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারবো তো? জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই […]
৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশনা বীমা খাতে

খোন্দকার আব্দুল মান্নান বাবুঃ প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বুধবার (২৩ জুলাই) সরকারি-বেসরকারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। এ ছাড়াও বীমা মালিকদের সংগঠন বিআইএ, মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’সহ সকল জরিপকারী প্রতিষ্ঠান, বীমা এজেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং […]
আমাদের লড়াই শেষ হয় নাই, নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে -নাহিদ ইসলাম

মোঃ সেলিম শেখঃ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় নাগরিক […]
অবৈধ-অসৎ মোতাওয়াল্লীদের ভালো হয়ে যেতে বললেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ ও অসৎ মোতাওয়াল্লীদের ভালো হয়ে যাওয়ায় পরামর্শ দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ওয়াকফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয়ও ব্যক্ত করেন। শনিবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই […]
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক নাসিম

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসিম রেজা। নবনির্বাচিত সভাপতি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে কর্মরত এবং সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কর্মরত। সম্প্রতি অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৫ জন ভোট প্রদান করেন, যা মোট […]
অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ
বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো – মো. আসিফুর রহমান (২০), মো. আল আমিন (২৫) ও অনামিকা (২৪) । শুক্রবার (১৬ মে ) সাভার ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। নিউমার্কেট […]
সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১২ মে ২০২৫ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]
নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক ও তার পরিবারের উপর দুর্বৃত্তদের হামলা
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ৯ মে রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবার। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা পরিদর্শন করে […]
ফায়ার সার্ভিস আস্থা ও নির্ভরতার প্রতীক – মহাপরিচালক
যেকোন দুর্যোগ ও দুর্বিপাকে প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। রোববার (৪ মে) সকালে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে আয়োজিত ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার’স ডে-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান […]
ডিএনসিসির সকল নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করা যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক
সরকারি ও বেসরকারি সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহবান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানিয়েছেন, ‘ডিএনসিসির সব নগর স্বাস্থ্য কেন্দ্রে এবং মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’ মঙ্গলবার (২২ এপ্রিল ) রাজধানীর গুলশান-২ নগর ভবনের সম্মেলন কক্ষে আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় মশার প্রজনন নিয়ন্ত্রণ এবং মশা বাহিত […]