সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক

অনলাইন ডেস্ক ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ একাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবেল কমিটি জানিয়েছে, তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে, যা অ্যাপোক্যালিপ্টিক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে।
তহবিল সংকটে ১৪ হাজার শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গুরুতর আর্থিক সংকটের কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসের মধ্যে ৯টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বর্তমানে যে সংখ্যক শান্তিরক্ষী নিয়োজিত আছেন, এটি তার এক-চতুর্থাংশের কাছাকাছি। এই সিদ্ধান্তের ফলে […]
ইসরায়েলি কারাগারে নির্যাতনের বিষয়ে মুখ খুললেন গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক গাজামুখী মানবিক সহায়তা বহরের সঙ্গে আটক হওয়ার পর ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সুইডেনের অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। দেশে ফিরে মঙ্গলবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আটক অবস্থায় তাকে এবং তার সহকর্মীদের বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, এমনকি যাদের ওষুধ প্রয়োজন ছিল, তাদেরও তা থেকে বঞ্চিত করা হয়েছে। থুনবার্গ বলেন, আমাদের সঙ্গে […]
পাকিস্তানের সামরিক কনভয়ে অতর্কিত হামলা, ১১ সেনা নিহত

অনলাইন ডেস্ক: আফগান সীমান্তের কাছে বুধবার (০৮ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে নয়জন সেনা এবং দুইজন অফিসার নিহত হয়েছেন। স‚ত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানি তালেবান। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে বলেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা প্রথমে কনভয়ে আঘাত হানে। […]
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যমে ফেসবুকে এ তথ্য জানান।মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে হারিয়ে এই অনন্য সম্মান অর্জন করেছে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ […]
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভোরেট ও জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এই তিন মার্কিন বিজ্ঞানীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। রয়্যাল সুইডিশ একাডেমি […]
সিরিয়ায় বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সোমবার বোমা হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া এতে আরও তিনজন আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও উত্তর-প‚র্ব সিরিয়ায় অবস্থিত আধা-স্বায়ত্তশাসিত […]
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর ৫৯ নম্বর সড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটা এই দুর্ঘটনায় হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন। স্যাক্রামেন্টো শহরের ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা কোম্পানি রিচ’এর। দুর্ঘটনার সময় […]
ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার উপক‚লে অবৈধ মাদক বহনকারী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালিয়েছে। তিনি আরও সতর্ক করেছেন, মাদক পাচাররোধে ভবিষ্যতে ভেনেজুয়েলার স্থলপথেও পদক্ষেপ নেওয়া হতে পারে। রোববার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নরফোকের নৌ স্টেশনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডেনাল্ড ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহে নৌবাহিনী কার্টেল সন্ত্রাসীদের নির্ম‚ল করতে আমাদের মিশনকে […]
অস্ট্রেলিয়া-পাপুয়া নিউ গিনির পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পাপুয়া নিউ গিনির (পিএনজি) প্রধানমন্ত্রী জেমস মারাপে ক্যানবেরায় একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। দুই নেতা জানিয়েছেন, চুক্তির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। পিএনজি প্রধানমন্ত্রী মারাপে বলেন, চুক্তিটি ভ‚গোল, ইতিহাস ও দুই দেশের স্থায়ী সম্পর্কের বাস্তবতা থেকে উদ্ভ‚ত। তিনি দাবি করেন, এটি ভ‚-রাজনৈতিক প্রতিযোগিতা বা অন্য কোনও […]