২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩২ আসনে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে […]

নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী সুচির মতবিনিময়

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজা হক সুচির পক্ষে মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। আফরোজা হক সুচীর ঘনিষ্টজনরা জনান, রবিবার রাতে বিএনপি ১৫% নারী মনোনয়নের লক্ষ্যে সারা দেশে ১৫ জনের নাম ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটি সুচির নামটিও প্রচার করেন। বিষয়টি একাত্তর টিভিতে প্রচারের […]

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং তাঁর ছবিসংবলিত কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল—বিএনপির পক্ষে সোশ্যাল মিডিয়ায় অনলাইন অ্যাকটিভিস্টদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নোয়াখালী […]

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশের বিভিন্ন ইস্যুতে সংবাদ আজ সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ সম্মেলন করবে দলটি। আজ দুপুরে বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটি সভা শুরু হয়। […]

একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত: জামায়াত

নিজস্ব প্রতিবেদক একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতের ইসলামীর বিরুদ্ধে আনা ‘মানবতাবিরোধী অপরাধ’ বা ‘একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা’ সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি। জামায়াত বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকে কেউ কেউ সময়ে সময়ে এ ধরনের অভিযোগ করে থাকেন। শনিবার (১ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক […]

শাপলা কলিতেই সম্মত এনসিপি

নিজস্ব প্রতিবেদক প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিকাল ৩টার দিকে এনসিপির প্রতিনিধি দল বৈঠকে বসেছিল […]

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক বিএনপি যদি মাঠে নামে, তবে অন্তর্র্বতী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করছে। রোববার (২ নভেম্বর) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর […]

হানিফসহ ৪ জনের বিচার শুরু গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়ায় গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হয়েছে। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা […]

বরগুনা জেলা এনসিপির সমন্বয় সভা

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনা জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা হয়েছে। শনিবার (০১ নভেম্বর ২০২৫) জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক( দক্ষিন অঞ্চল) জাতীয নাগরিক পার্টি (এনসিপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম শাহীন […]

‘শাপলা কলি’ নয়, শাপলাই চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এ কথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমে বলেন, ‘আমরা ‘শাপলা […]