ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মাসব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সিটি […]

রাজধানীর দুই সিটিতেই শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তানভীর খানঃ রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন এলাকায়ই আজ থেকে শুরুহয়েছে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইন ২০২৬। ডিএনসিসির ১০টি অঞ্চলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৫৯৯টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১২ এপ্রিল থেকে শুরুহওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রায় ৫ লাখ শিশুকে টিকা প্রদানের […]

বরগুনায় তিন দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

মোঃ আসাদুজ্জামান : বরগুনা সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত তিন দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল তিন টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি)। এ […]

দিনাজপুরে র‍্যাবের অভিযান ১১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১৩ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায় শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার ৪ নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাতক আসামি মোঃ […]

বরগুনায় পহেলা বৈশাখে ইলিশ সংকট বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে

মোঃ আসাদুজ্জামান : পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার মাছ বাজারে ও দেশের বৃহত্তম পাইকারি ইলিশ বাজার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা দিয়েছে চরম ইলিশ সংকট। জ্বালানি তেলের ঘাটতির কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না অধিকাংশ ফিশিং বোট। ফলে বাজারে সামুদ্রিক ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। জেলে ব্যবসায়ীরা জানান প্রতি বছর এই […]

‘দল বাঁচাতে’ শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল

অনলাইন ডেস্ক বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর অস্তিত্ব সংকটে পড়া আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এখন তীব্র হতাশা ও উৎকণ্ঠা কাজ করছে। দলটির মাঠপর্যায়ের নেতাদের মতে, বিদেশের নিরাপদ আশ্রয়ে থেকে দল পরিচালনা করা এখন আর সম্ভব নয়। ‘দল বাঁচাতে’ হলে শীর্ষ নেতাদের এখন গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে হলেও দেশে ফেরা প্রয়োজন বলে মনে করছেন তারা। […]

সাতক্ষীরার আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে

আক্তারুল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া এলাকায় বেড়িবাঁধের ভাঙন মেরামতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ইতোমধ্যে খোলপেটুয়া নদীর ভাঙন পয়েন্টের ৬২ মিটার এলাকা জুড়ে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন,যে স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে গত কয়েকদিন আগে সেখান থেকে একটি প্রভাবশালী মহল […]

শ্রীমঙ্গলে প্রতারণার মাধ্যমে হিন্দু পরিবারের বসতভিটা বিক্রির অভিযোগে সংবাদসম্মেলন

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শত বছরের পুরোনো বসতভিটা প্রতারণার মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক হিন্দু পরিবার। শুক্রবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের বাসিন্দা বাবুল দাশ নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে বাবুল দাশ জানান, প্রায় একশ’ বছর আগে তার বাবা মৃত রুক্ষিনী দাশ স্থানীয় […]

বিরামপুরে পঁচা ও বাসি গরুর মাংস বিক্রির অভিযোগ জনরোষে পড়ে দোকান রেখে বিক্রেতা পলাতক!

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নবাবগঞ্জ রোডের রেলগেট এলাকায় শুক্রবার (১০) এপ্রিল সকালে গরুর মাংস বিক্রি করছিল পৌরসভার ৮নং ওয়ার্ডের জোয়ালকামড়া গ্রামের আজিমুদ্দিন নামের এক মাংস বিক্রেতা। এসময় মাংস থেকে দুর্গন্ধ ছড়ালে ক্রেতা ও স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। অবস্থা বেগতিক দেখে মাংস ও দোকান রেখে কৌশলে সটকে পড়েন মাংস […]

নীলফামারীতে চীন মৈত্রী জেনারেল হাসপাতালের স্থান সার্ক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে- স্বাস্থ্য সচিব

মোঃ জুয়েল(নীলফামারী) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, ‘নীলফামারীতে এয়ারপোর্ট আছে। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে পারে। এখানে ট্রেন, রেল যোগাযোগ আছে। যা আরো উন্নত হতে পারে। এখানে সড়ক যোগাযোগে মহাসড়ক আছে। সার্বিক যোগাযোগ কাঠামোর সুফলটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এছাড়াও এখান থেকে সার্ক অঞ্চলের যোগাযোগটা […]