নাচোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬মার্চ বুধবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উন্মুক্তের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। […]