নোয়াখালীতে আদালত ভবন থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা

সানজিদা হক অনু (নোয়াখালী): নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক তাকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে পুলিশ পাহারায় বেড়িয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। […]