আজ আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপের ১৭তম আসর আজ পর্দা তুলছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। পূর্ববর্তী ১৬ আসরের মধ্যে ১৪টিই অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে।

এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান ও হংকং। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্ব, যেখানে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল জায়গা করে নেবে সুপার ফোরে। সুপার ফোরে একে অপরের বিপক্ষে খেলবে প্রতিটি দল। এরপর শীর্ষ দুই দল পৌঁছাবে ফাইনালে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ দল এবারের টুর্নামেন্টে তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলবে আবুধাবিতে। তিনবার ফাইনাল খেলেও শিরোপা অধরা থাকা বাংলাদেশ এবার সেই অতৃপ্তি ঘোচাতে চায়। তাদের মিশন শুরু হবে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে। তবে গ্রুপ পর্বে টাইগারদের মোকাবিলা করতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্তিশালী দলের।

অন্যদিকে, এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াইয়ে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তার সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ