এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সীর সভাপতিত্বে এবং মাস্তফা জামান সুজনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরু কবির, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান পাহলান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা, উপজেলা যুবদলের আহŸায়ক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল সিকদার, শেখ মোঃ আবুল কাসেম এবং নীলগঞ্জ যুবদলের সভাপতি সার্জেন্ট (অব.) শামসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম