কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) সকালে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন স্থানীয়রা ।

পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকদিন আগে সমুদ্রে দুর্ঘটনার শিকার হয়ে মরদেহটি ভেসে আসতে পারে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ