মোঃ আসাদুজ্জামান
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি। বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি আরও বলেন, উপক‚লভিত্তিক উন্নয়ন জোরদার করতে আলাদা মন্ত্রণালয় গঠন সময়ের দাবি।
বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি। এসময় তিনি অভিযোগ করেন, একটি মহল দেশের ক্ষতি করার উদ্দেশ্যে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছিল। তিনি বলেন, বিভাজনের রাজনীতি বন্ধে কাজ করছে সরকার। পাশাপাশি উপক‚লীয় অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য আলাদা “উপক‚ল বিষয়ক মন্ত্রণালয়” গঠন করা গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন কর্মকাÐের মান আরও বাড়ানোর তাগিদ দিয়ে চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, দুর্নীতি পুরোপুরি নির্ম‚ল করা সম্ভব না হলেও এটিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকার কাজ করছে। অপসংবাদিকতা রোধে করণীয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মণি বলেন, এটি একটি জটিল বিষয়। তবে অপতথ্য ও অপসংবাদিকতা বন্ধে সংশ্লিষ্টরা কাজ করছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম