শাহিন চৌধুরী:
ঢাকার কেরাণীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রবাসবন্ধু ফোরাম সভা। বুধবার কেরাণীগঞ্জ মডেল থানাধিন রোহিত পুরে খান বাড়ী ব্র্যাক শাখায় ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি মাইগ্রেন্টস পত্যাশা ২ প্রকল্প ব্যাক মাইগ্রেশন মিটিং নামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে প্রোগ্রাম অর্গানাইজার মোঃ ইমরান শেখ বলেন, এখানে বিদেশ ফেরত একাধিক পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। বিদেশে গিয়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরে টাকার অভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন একাধিক পরিবার। তাদের পাশেই ব্র্যাক প্রবাসবন্ধু ফোরাম। আমরা তাদেরকে খুঁজে বের করে আর্থিক সহযোগিতাসহ ট্রেনিং এর মাধ্যমে ছোট খাটো ব্যাবসা করার সুযোগ করে দেয়া। তিনি বলেন,আমরা এপর্যন্ত কেরানীগঞ্জে ২৮ জন পরিবারদের সহযোগিতা করেছি এবং আরো কিছু পরিবারদের সহযোগিতা চলমান রয়েছে। অনুষ্ঠানে দুবাই ফেরত কেরানীগঞ্জ লাখিরচরের বাসিন্দা ফুলজান বলেন, আমি দুবাই গিয়ে না খেয়ে দিন কাটাতাম অনেক কষ্ট করে বাংলাদেশে ফেরত আসছি।দেশে আসার পর আমার স্বামী-সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল।একজন আমাকে ঠিকানা দিলো ব্র্যাক প্রবাসবন্ধু অফিসে যোগাযোগ করতে।আলহামদুলিল্লাহ ব্র্যাক থেকে আর্থিক সহযোগিতা পেয়ে এখন আমি সাবলম্বী হয়েছি। ব্র্যাক আমার জীবনকে বদলে দিয়েছেন। ব্র্যাকের সবাইকে আমি কোনদিন ভুলবোনা। দালাল হতে প্রতারিত না হয়ে কিভাবে অল্প খরচে বিদেশ যাবেন সে সম্পর্কে আলোচনা করনে ফারজানা আক্তার সাইকো সোসাল কাউনসিলর ব্র্যাক। তিনি বলেন, আরমা কিভবে ভুক্ত ভুগী বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরনে সবচাইতে বেশি কাজ করি। #