হারুন-অর-রশিদ বাবু(রংপুর):
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন। সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণ-পরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণ-পরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন । এসময় তার সাথে ছিলেন, মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলার যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। এর আগে হারাগাছের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এনসিপির বিচার, সংস্কার, গণ-পরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন তিনি।