শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় গণমিছিল করছে ত্যাগি ও যোগ্য নেতা কর্মীরা। সেইসাথে তারা ফ্যাসিবাদি আওয়ামী লীগের পূর্নবাসন, বিভিন্ন উপজেলা,পৌরসভার,ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত ত্যাগি নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করার বিষয়টিও অভিযোগ করেন।
গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.হামিদুল হক ছানার সভাপতিত্বে গণমিছিলটি গাইবান্ধা পৌর এলাকার মুন্সিপাড়া থেকে বের হয়ে স্টেশন রোড দিয়ে সার্কুলার রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোড হয়ে পুরাতন জেলখানা মোড়(গোল চত্বর) গিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে বক্তব্য দেন এ্যাড.হামিদুল হক ছানা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক, শাহজাহান আলী, জেলা বিএনপির সাবেক সদস্য এরশাদ মল্লিক অনু , রুহুল আমিন, ফারুক মিয়া,জাহিদ মিয়া প্রমুখ।