শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্লেন্ডার মেশিন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মণ(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘুড়িদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন (৩২) ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া পচাবস্তা গ্রামের সুরেন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয় স‚ত্রে জানা যায়, নিজ ঘরে নষ্ট বেলেন্ডার মেশিন মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ