গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের  বিক্ষাভ সমাবেশ 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা

গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীদের  ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বাংলাদেশ  জামায়াত ইসলামীর উদ্যোগে  বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে  ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরাসদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিবিরের সাবেক জেলা সভাপতি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর ছাত্রশিবিরে সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।

মিছিল পূর্ব সমাবেশে  সভাপতির বক্তব্যে জেলা আমীর উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুল বলেন,, ‘সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায়  এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ