গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে

গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে
গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামীলীগ নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। কিন্তু ঢাকায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত করা হয়েছে।

তবে প্রয়োজন হলে গোপালগঞ্জে দাফন করা মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

তিনি আরো বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো দায় আছে কি না, সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিতে যান তিনি। তবে টার্মিনাল কবে চালু হবে বা উদ্বোধন হবে, সেই তথ্য তার কাছে নেই বলেও জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ