নিসা আক্তার দিনা(গোপালগঞ্জ):
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক সুজন সিকদার(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সুজন শিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন এর আপন ছোট ভাই। বুধবার দুপুর ১২টার দিকে শহরের মান্দার তলার বাসা থেকে তাকে েেগফতার করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
গ্রেফরের বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন আমাদের কন্ঠ কে জানান, গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলার ঘটনায় গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। তিনি আরো জানান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় (মামলা নং-৩১) সুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে বিকালে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। #