ছাত্রদল নেতা জুয়েল মৃধার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভান্ডারিয়ার কৃতি সন্তান মোঃ জুয়েল মৃধা আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) ঢাকার ৯ নম্বর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এসময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৫ সালের অবরোধকালীন সময়ে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছিলেন। আজ সেই রায় কার্যকর করতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বারবার রাজনৈতিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদের ওপর পুলিশের অভিযান, গ্রেপ্তার ও হামলার ঘটনায় তিনি একাধিকবার টার্গেট হন। স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি আন্দোলন ও সংগঠনের সঙ্গে অটল থেকেছেন। জানা যায়,তার বিরুদ্ধে মোট ৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন এবং বাকি মামলা গুলোও শেষ পর্যায়ে রয়েছে। এর বাইরেও বহু মামলা, হামলা ও নির্যাতন সত্তে¡ও জুয়েল মৃধা ছাত্রদলের রাজনীতিতে অবিচল রয়েছেন।
জুয়েল মৃধার সমর্থকরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে জুয়েল মৃধা একজন সম্ভাব্য প্রার্থী। আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ শুরু করলেও তার জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের কারণে ভান্ডারিয়ার মানুষ বিশ্বাস করেন একদিন তিনি সংসদে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ