আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভ‚মিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩০ জনে। কাদা-মাটি ও ধ্বংসস্ত‚পের তলায় আরও বেশ কয়েক জনের মরদেহ চাপা পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২৩ জনকে। তাদেরকে কাটারা শহরের কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে বুধবার (২৭ আগস্ট) হালনাগাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারী বৃষ্টির জেরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় এবং তার আশেপাশের এলাকায় ধস নামে, আতঙ্ক দেখা দেয় প‚ন্যার্থীদের মধ্যে। ধসের পরপরই মন্দির কমিটি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় নামেন। কিছু সময় পর এতে যুক্ত হয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী এনডিআরএফ এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা।
গত তিন ধরে বৃষ্টি হচ্ছে রিয়াসি জেলাসহ জম্মু-কাশ্মিরজুড়ে। ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মিরের বিভিন্ন জায়গা থেকে ভ‚মিধস ও হড়পা বানের সংবাদ আসছে।
পরমবীর সিং বলেছেন, উপদ্রæত বেশিরভাগ এলাকার সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক সম্প‚র্ণ বা অনেকাংশে ধ্বংস হয়ে গেছে। সেসব এলাকাতেও উদ্ধারকারী বাহিনী পাঠানো হয়েছে। ঝুঁকিপ‚র্ণ বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে শিগগিরই জম্মু-কাশ্মিরের আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
আইএমডি’র সর্বশেষ প‚র্বাভাসে বলা হয়েছে, আরও অন্তত দু’-তিন দিন এমন থাকবে জম্মু-কাশ্মিরের আবহাওয়া এবং অনেক অঞ্চলে আরও ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি, কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশ্তওয়াঙ জেলায় ভ‚মিধস এবং হঙপা বানের সতর্কতাও জারি করা হয়েছে।
সার্বিক রিস্থিতি বিবেচনা করে বৈষ্ণোদেবী মন্দির যাত্রা স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে উদ্ধারকাজে কাঙিক্ষত গতি তোলা যাচ্ছে না বলেও জানিয়েছেন এনডিআরএফের এক কর্মকর্তা।
সাংবাদিকের ওই কর্মকর্তা বলেন, ‘অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজ বার বার বাধা পাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সকলকে যেন যত দ্রæত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়।’
বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে
বিনোদন ডেস্কঃ
দশ বছর অপেক্ষার পর অবশেষে প্রকাশ পেয়েছে ‘বাহুবলী- দ্য এপিক’-এর প্রথম ঝলক। মঙ্গলবার (২৬ আগস্ট) বহু প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক উন্মোচন করলেন নির্মাতারা।
সেখানে চোখে পঙেছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য, আর ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য। প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। কারণ, এর মধ্য দিয়ে দশ বছর পর প্রভাসকে দেখা যাবে সেই রূপে; তাই আর অপেক্ষা সামলাতে পারছে না দর্শক।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে আসে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পথে এস. এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’। সম্প‚র্ণ নতুনভাবে তৈরি হলেও আগের দুই ছবির সঙ্গেই রয়েছে গল্পের যোগস‚ত্র।
এটির বিশেষত্ব হল এটি ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে হবে। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে এই সিনেমাটি ভক্তদের ধৈর্য এবং মনোযোগ চায়। আর এ খবর প্রকাশ হতেই ভক্তদের মন্তব্যেও ফুটে উঠছে উচ্ছ্বাস।
প্রথম অংশ ‘বাহুবলী’ বিশ্বজুঙে ৬৫০ কোটি টাকা আয় করেছিল, আর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী টু’ তো ইতিহাসই গঙে ফেলেছিল ১৭৮৮ কোটিরব্যবসা করে। ফলে তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বঙপর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।