নজরুল ইসলাম বাবুল (ঝিকরগাছা):
ঝিকরগাছায় জোরপূর্বক জমি দখলে নিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ বামনালি গ্রামের জাহাঙ্গীরের বিরুদ্ধে। জানা যায়,একই গ্রামের রুহুল আমিনের ক্রয়কৃত জমি থেকে দুই শত জমি জনৈক নজরুল ইসলাম বাবুলের নিকট বিক্রি করেন। নজরুল ইসলাম বাবুল উক্ত জমি দিয়ে রাস্তা করে তার নিজস্ব পোল্ট্রি ফার্মে ২০১১ সাল থেকে যাতায়াত করে আসছেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর কতিপয় চাঁদাবাজ ও দুষ্কৃতকারী সহায়তায় জাহাঙ্গীর উক্ত রাস্তায় চলাচলের একাংশ দখল করে নেয় এবং রাস্তা বন্ধ করে দেয়। বামন আলী মৌজার ২৮৩ নম্বর খতিয়ানের ৪৭৪ নম্বর দাগের ওই জমিতে তৈরি রাস্তা দখলের বিষয়টি রুহুল আমিন যশোর জেলা প্রশাসক মহোদয় বরাবর অভিযোগ দাখিল করলে তিনি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার কে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বাদী বিবাদী উভয়পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে ২৪এপ্রিলের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য লিখিত পত্র প্রদান করেন। কিন্তু এ ব্যাপারে জাহাঙ্গীরগং কোন সাড়া না দিয়ে বিষয়টি ঝুলিয়ে রেখেছে। রিপোর্ট দাখিল এর নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঘটনার কোন সূরাহা হয়নি বলে জানা গেছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ