ঝিনাইদহে গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ):
ঝিনাইদহ জেলায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিম‚লক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে। কমিউনিটি বেতার সংস্থা ‘রেডিও ঝিনুক’ এ উৎসবের আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে রেডিও ঝিনুকের স্টেশন ব্যবস্থাপক ইমন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপক মো. ওহিদুর রহমান, বেসরকারি সংস্থা সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. রহিদুর রহমান, পোড়াহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন। উৎসবে কুইজ প্রতিযোগিতা, সচেতনতাম‚লক বইয়ের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, ভিডিও চিত্র প্রদর্শন করায় বিভিন্ন স্টলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ উৎসবে বিভিন্ন গ্রাম এলাকার নারী, কিশোরী ও প্রান্তিক নারী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করতেই উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্যদিয়ে নারীরা তাদের অধিকার, গ্রাম আদালতে বিচারপ্রাপ্তি ও যাবতীয় সুবিধাদি সম্পর্কে সহজেই বুঝতে পারছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ