ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ)
ঝিনাইদহের শৈলকুপায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠন। এতে সহযোগিতা করে প্রাইম ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস।
ক্যাম্পে উপজেলার কাতলাগাড়ি,কৃত্তিনগর, কৃষ্ণনগর,চর বাখরবারসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে ভিড় জমান। এসময় রোগীদের বিনাম‚ল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয়রা জানান,গ্রামীণ এলাকায় নিয়মিত চিকিৎসাসেবার সুযোগ কম থাকায় এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষ করে বয়স্ক ও নিম্নআয়ের মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন। অবিরাম উন্নয়নে বাংলাদেশ সংগঠনের পরিচালক উজ্জল আলী বলেন,মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকরা আরো জানান,সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ