নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সেমবার বেলা সাড়ে ১১টায় পৌর জামায়াতের আয়োজনে নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জমায়াত দলীয় মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহ- সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামাতে ইসলামীর নির্বাচনী সমন্বয়ক ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা নায়েবে আমীর ডা.রফিকুল ইসলাম।
প্রধান অতিথর বক্তব্যে ড.মিজানুর রহমান বলেন, জাতীয় সংসদে সৎ ও ইমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব। আর এ দায়িত্ববোধ থেকে ভোটারদেরকে যোগ্য প্রার্থী বাছাই করার আহŸান করছি। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ