কামরুজ্জামান.মিলন. (নারায়ণগঞ্জ) :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীর নিয়মিত জনসংযোগ, উঠান বৈঠক, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রর্থনা সহ নানামুখী প্রচার প্রচারনায় এই নির্বাচনী এলাকায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে জামায়েতে ইসলামীর। তফসিল ঘোষণা না হলেও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারনা পুরোদমে শুরু করেছে নির্বাচনমূখী বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন প্রত্যাশীরা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ- ৩(সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনে নানামূখী নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ড. ইকবাল হোসেন।
এক সময়ের বিএনপির দূর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন জামায়াতে ইসলামীর মনোনিত প্রর্থী ড. ইকবাল হোসেন এমন দাবী ইকবাল সমর্থ্যকদের। জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ড. ইকবাল প্রতিদিন কোন না কোন এলাকায় জনসংযোগ, পথসভা, উঠান বৈঠক, সহ নানামুখী নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের নিকট বিভিন্ন প্রতিশ্রুতি ব্যাক্ত করছেন। ড. ইকবাল সমর্থ্যকদের দাবী এবারের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ব্যাপক সাড়াও পাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনিত এই প্রার্থী।
স্থানীয়রা জানায়, বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন নিয়ে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা। এতে করে নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন ইস্যু নিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে নেতা-কর্মীরা, বিরোধ সৃষ্টি হয়েছে বিএনপির তৃনমুল নেতা-কর্মীদের মাঝে। যার ফলে সাধারণ ভোটারদের মধ্যা বাড়ছে উদ্বেগ, শন্কা এবং ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তায় ধস নামতে পারে এমন ধারণা তৃনমুল নেতা-কর্মীদের। এই সুযোগে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ড. ইকবাল হোসেনের অবিরাম গতিতে অন্তহীন নির্বাচনী প্রচারণা ভোটারদের মনে আসন করে নিচ্ছে জামায়াতে ইসলামী। সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে জামায়াতে ইসলামীর। ভোটের মাঠ হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠছেন জামায়াতে ইসলামীর মনোনিত প্রর্থী ড. ইকবাল হোসেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ