জেলা প্রতিনিধি(নারায়ণগঞ্জ)ঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদক ও অস্ত্র উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৫ জানুয়ারী দুপুরে ফতুল্লায় দরগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২শত ২২ পিছ ইয়াবা ও ১ টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সাথে মোহাম্মদ শরিফ হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মোহাম্মদ শরিফ হোসেন ফতুল্লা থানার দরগাবাড়ি এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুত্রে জানা যায়, উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত¡াবধানে পরিদর্শক কাজী মো: কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোড মোহাম্মদ শরিফ হোসেন এর বাড়িতে অভিযানে মাদক ব্যবসায়ী, একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামী শরীফ হোসেন (৩৩) কে ২ শত ২২ পিস ইয়াবা, ০১ টি পিস্তল (আগ্নেয়াস্ত্র), ০২ রাউন্ড ম্যাগাজিন (বুলেট), দা, কুড়াল সহ গ্রেফতার করে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ