ফায়ার সার্ভিসের সক্ষমতা ও জনবল ৩০ হাজারে উন্নীত করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রবিউল ইসলাম:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সামর্থ্য এবং সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বাহিনীর সেবার পরিধি বাড়াতে নতুন ফায়ার স্টেশন নির্মাণ, আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন, জনবল বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার ১৯ মে সকাল ১০টায় রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত *‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশন চালু রয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। এজন্য আরও ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুননির্মাণের কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি চিকিৎসাসেবা স¤প্রসারণে নতুন “১০০টি অ্যাম্বুলেন্স” সংগ্রহের কাজ চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের মোট সদস্য সংখ্যা ৩০ হাজারের অধিক করার লক্ষ্যে অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে নতুন করে ৭২টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা বাস্তবায়িত হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর কার্যকারিতা আরও বাড়বে। ফায়ার ফাইটারদের প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অত্যাধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অ্যাকাডেমি স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স প্রদানের কার্যক্রম সফলভাবে চালু করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান: “কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সমস্যা দূর করতে ঢাকার মিরপুর ও সদরঘাটে দুটি বহুতল আবাসিক ভবন এবং মিরপুরে নতুন সদর দফতর ভবন নির্মাণের কাজ চলছে। এছাড়া অন্যান্য সরকারি দফতরের সাথে সমন্বয় করে তাদের আপগ্রেডেশন এবং বিশেষ ভাতা হিসেবে ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা ও ফ্রেশ মানি প্রদানের বিষয়টি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পাসিং আউট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের প্যারেডে স্টেশন অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার ও ডুবুরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩৪ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বহুমাত্রিক বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিসের মোট ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক তুলে দেন মন্ত্রী। এর মধ্যে ২০২৩ সালের বীরত্বপূর্ণ কাজের জন্য ৩৪ জন এবং ২০২৪ সালের জন্য ৫০ জন এই পদক লাভ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ