বন্দরে র‍্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। ১জানুয়ারী বৃহস্পতিবার ভোরে উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাহাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, ১ জানুয়ারী ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার ভোর ৪:১০ ঘটিকার সময় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ হোসেন মুন্না (২২), মোঃ মাঈন উদ্দিন (২৭) ও মোঃ রাকিব (২০) নামক ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ