মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনা জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা হয়েছে। শনিবার (০১ নভেম্বর ২০২৫) জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক( দক্ষিন অঞ্চল) জাতীয নাগরিক পার্টি (এনসিপি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম শাহীন যুগ্ম আহবায়ক ও সাংগাঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)জাতীয নাগরিক পার্টি (এনসিপি), ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ন সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক, জাতীয নাগরিক পার্টি (এনসিপি)বরগুনা জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভায় প্রধান অতিথি বলেন আমরা বাংলাদেশকে ন্যায়বিচার ও ইনসাফের মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।